দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
২১৮
বার পঠিত
-সোনামসজিদ স্থলবন্দর।
দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে বন্ধের চিঠি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান। ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আর আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। আরও পড়ুনঃ মাগুরায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সুপারের নির্দেশনা সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে বন্ধের চিঠি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান।
ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আর আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।