ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুবাইয়ে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিকঃ

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে সর্ববৃহৎ দেশীয় মৌসুমী ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২০ জুলাই) দুবাইয়ে এই আয়োজন করে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির। বৃহত্তর এই উৎসবে স্থান পেয়েছে দেশে উৎপাদিত হরেক রকমের ফল।ফল উৎসবের আহবায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক ইউএই’র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান।

আলহাজ্ব ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় পঞ্চাশ রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের উপর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলঙ্করণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। এ ছাড়া দেশীয় সাংস্কৃতিক আয়োজন উৎসবের মাত্রা বৃদ্ধি করে কয়েকগুণ।

প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমী ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশীদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরো বৃদ্ধি পাবে। এতে দেশীয় ফলের রপ্তানিও বৃদ্ধি পাবে।

উৎসবে আগত অতিথিরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধির অনুরোধ জানান। সরকারি সহযোগিতায় অন্তত ৩ থেকে ৫ দিনের প্রদর্শনী সহ ফল বেচাকেনার ব্যবস্থা রাখার পরামর্শও দেন তারা।

কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ্ব শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, মুছা আল মামুন। আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, সংগঠক আবুল কালাম, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা এডমিন লিজা হোসেন ও সভাপতি লাবন্য আদিলসহ আরো অনেকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

error: Content is protected !!

দুবাইয়ে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :