ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুই ভাইয়ের দ্বন্দে ভাবীকে মারপিট, ক্ষোভে বিষপান

ফরিদপুরের সদরপুরে দুই ভাইয়ের দ্বন্দে বড় ভাইয়ের স্ত্রীকে মারপিটের ঘটনা ঘটেছে। এতে রাগে দুঃখে ক্ষোভে ভাবির বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের সরদার ডাঙ্গী গ্রামের আলিমুদ্দিন শেখের দুই পুত্র হাবিব শেখ (৪৬) ও আক্কাস শেখের (৪২) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।

এরই জের ধরে গতকাল (২৬ এপ্রিল) বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে, এসময় হাবিবের স্ত্রী হামিদা বেগম (৩৮) তাদেরকে ফেরাতে (গন্ডগোল ঠেকাতে) আসলে ছোটভাই আক্কাস শেখ তাকে বেধড়ক মারপিটসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। দেবরের হাতে লাঞ্ছিত হয়ে মনের কষ্ট সইতে না পেরে লজ্জায় রাগে দু:খে ক্ষোভে হামিদা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনায় অভিযোগের বাদী বড় ভাই হাবিব শেখ এর সাথে কথা হলে জানা যায়, এ সংবাদ লেখা পর্যন্ত সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং ফরিদপুর দায়রা জজ আদালতে মামলা প্রক্রিয়াধীন ।

অভিযোগে হাবিব শেখ বলেন, আমার ছোটভাই আক্কাস আমাকে দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন কর্মকান্ডে বাঁধার সৃষ্টি করে আসছে। এরই এক পর্যায়ে গতকাল আমার বাড়ির ফার্মের মুরগী বিক্রির জন্য এলাকায় মাইকিং করলে সে ক্ষিপ্ত হয়। সে আমার পার্শ্ববর্তী বাড়ির ভগ্নিপতি মোতালেব বেপারীকে সাথে নিয়ে আমার উপর হামলা চালায় ও আমার স্ত্রীকে মারপিট করে।

এ ঘটনায় সে (আমার স্ত্রী) রাগে দুঃখে ক্ষোভে লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় অভিযুক্ত আক্কাস শেখের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সদরপুর থানার এস.আই ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি শুনেছি, তাদের থানায় অভিযোগ দেওয়ার কথা, এখনো তারা থানায় অভিযোগ জমা দেয়নি।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

দুই ভাইয়ের দ্বন্দে ভাবীকে মারপিট, ক্ষোভে বিষপান

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :