ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

 দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

-ছবি প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংশ্লিষ্ট দুই ট্রাক চালক মারাত্মক আহত হয়েছেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে তরমুজ বোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৫২৬০) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪-১৭১৭) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির চালকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা কাটার মেশিন দিয়ে ট্রাকের সামনের অংশ কেটে দুই ট্রাক চালককে উদ্ধার করেন। আহত দুই ট্রাক চালক হলেন- মো. মামুন (৩০) এবং নুরুল কবির (৩২)। মামুনের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামে এবং নুরুল কবির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের নুর আলমের ছেলে।
আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মামুনকে যশোর সদর হাসপাতালে এবং নুরুল কবিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

 দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
সময়ের প্রত্যাশা ডেস্ক : :