ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুর সেক্টর কমান্ডারের প্রেস ব্রিফিং তুলে ধরা হয় নভেম্বর মাসের রিজিয়ন বিজিবির সাফল্য

কৌশিক চৌধুরীঃ

উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়ন গুলো গত এক মাসে (নভেম্বর) ৪৮ জন আসামীসহ প্রায় ৪ কোটি টাকার অধিক মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বলে দিনাজপুর-৪২ বিজিবি সেক্টর কমান্ডার প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কুঠিবাড়ি ৪২-বিজিবি অডিটোরিয়ামে ফুলবাড়ি-২৯ বিজিবির আয়োজনে সেক্টর কমান্ডারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন উত্তর পশ্চিম রিজিয়ন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সল হাসান।

এসময় প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এএম জাবের বিন জব্বার। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর- ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান। এছাড়াও দিনাজপুর জেলা সদর, ফুলবাড়ি, হাকিমপুর হিলি ও জয়পুরহাট জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রংপুর রিজিয়নের আওতায় ১৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে এসব সীমান্ত এলাকায়। গত নভেম্বর এক মাসে বিজিবির সদস্যরা এসব সীমান্ত এলাকা থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪শ ৬৯ পিচ ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, নেশা জাতীয় সিরাপ ২ হাজার ৫১ পিচ, মেটাডক্সিন ট্যাবলেট ৮ হাজার ৫শ ৯০ পিস, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৭ হাজার ৯শ ৬৭ পিস ও ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন ৫ হাজার ৭শ ৪৩ পিস জব্দ করে।

এছাড়াও পুরুষ, নারী ও শিশু পাচারকারী চক্রের ভারতীয় একজন নাগরিক আটক সহ ৫ জন পুরুষ, ৩ জন ও ২ জন শিশু উদ্ধার করে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়াও ৬ রাউন্ড গুলিসহ ৩টি বিদেশি ওয়ান শুটারগান ও ২.৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। আটকৃত চোরাচালানী মালামালের মধ্য রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী ১০ হাজার ২শ ৬০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ সামগ্রী ৬ হাজার ৮শ ৭৭ পিস,খাবার সামগ্রী ১ হাজার ৯শ ৩টি, ৯১ পিস ভারতীয় শাড়ী, ২ পিক লেহেঙ্গা, প্যান্টের কাপড় ৪ পিস, ৮২ পিস কম্বল, ৯০ পিস শাল চাদর, ৬৯৪ কেজি জিরা, ৭৬০ কেজি ধানের বীজ, ১৫৪ কেজি চিনি, ১ হাজার ৭শ ৭৫ কেজি পেঁয়াজ, ১০১ কেজি আপেল, ১টি ট্রাক,৩টি ইজিবাইক, ইঞ্জিন চালিত ৬টি নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাইসাইকেল, ৬৬টি মোবাইল।

এছাড়াও ভারতীয় ১১৫টি গরু, ১৩টি মহিষ এবং ২টি ছাগল জব্দ করা হয়েছে। ইলিশ ধরা ও পাচার রোধ,জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবি টহল জোরদার অব্যহত রয়েছে।

সীমান্ত এলাকায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে বিজিবি-বিএসএফ পর্যায়ে ৪১৩ টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই রিজিয়নের আওতায় নতুন করে আরো ৬টি বিওপি স্থাপন করা হয়েছে।

সীমান্তের দায়িত্বের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি তারই ধারাবাহিকতায় গেলো ২৯শে নভেম্বর বিরল সীমান্ত এলাকায় ৩০০ জনের মাঝে শীত বস্ত্র (কম্বল) ও ১০০ শিশুকে শীতের পোশাক দেওয়া হয় এছাড়াও ৫০০ জন নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। সীমান্তে জনসচেতনতা তৈরি করতে এক মাসে ২ হাজার ৫শ ৮৬টি জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

দিনাজপুর সেক্টর কমান্ডারের প্রেস ব্রিফিং তুলে ধরা হয় নভেম্বর মাসের রিজিয়ন বিজিবির সাফল্য

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :