আমজাদ আলী:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শমসের নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি 










