আমজাদ আলীঃ
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) তারিখ সন্ধ্যা সাড়ে ৭ টায় দিনাজপুর কোতোয়ালি থানাধীন বাহাদুর বাজার স্টেশন রোডস্থ হোটেল রাজের ৩য় তলায় ৩০৬ নং রুমে কতিপয় আন্তঃজেলা ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।
উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তাৎক্ষণিক উক্ত হোটেলে অভিযান পরিচালনা করিয়া আসামি ১) মোঃ সোহানুল ইসলাম (৪০) পিতা-মৃত মজলিস শেখ, মাতা-পিয়ারুনেছা, সাং-জঙ্গল মুকন্দপুর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ; ২) মোঃ খলিল (৩০), পিতা-মৃত আব্দুল গনি, মাতা-মোছাঃ সাহেরা, সাং-রাজাপুরা (পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা; ৩) বরুন বালা (৪৩), পিতা-মৃত মহানন্দ বালা, মাতা-আহলাদী বালা, সাং-মুসুরিয়া, ডাকঘর-রামশীর-৮১১০, থানা-কোটালিপাড়া, জেলা-গোপালগঞ্জ; ৪। মোঃ দুলাল মিয়া (৪০), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-দুলালী বেগম, সাং-মুরাদপুর ০৬ নং কাফ্রীখাল, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরগণকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি NISSAN Double Cabin Carry Boy পিকআপ, ৫টি মোবাইল ফোন, ১টি কর্ডলেস ড্রিল মেশিন, ২টি কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ১১টি কাটিং ডিস্ক, ৪টি শিট মেটাল কাটার, বিভিন্ন ধরনের রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, টেস্টার, হেক্স কী, ড্রিল বিট, ১০টি চাবির থোকায় মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি, ৭টি স্টেইনলেস স্টিলের তালা, ২টি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জার, ৬টি জাম্পার কেবল, মাল্টিপ্লাগ, ক্রোবার, লোহার পাইপ, ‘এল’ আকৃতির লোহার রড, ৩টি ভুয়া প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ১টি ব্যাকপ্যাক, ২টি রিফ্লেকটিভ সেফটি ভেস্ট এবং পিকআপে ব্যবহৃত ভুয়া “জরুরি বিদ্যুৎ” ও “জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত” লেখা লেমিনেটেড ডিসপ্লে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মোবাইল টাওয়ারের পাওয়ার হাউজে রক্ষিত ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করত। এ ঘটনায় জড়িত আরও সহযোগী পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি 




















