ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার লাহিনী-সান্দিয়ারা সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনা সদস্য রহমত আলী’র সহধর্মিণী মোছা. ছালমা খাতুন (৪০) ও তার ছেলে স্মরণ (১২)। এদিকে গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়ি ফিরছিলেন সেনা সদস্য রহমত আলী।

এসময় বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে সেনা সদস্য রহমত আলী’র সহধর্মিণী মোছা. ছালমা খাতুন ও তার সন্তান স্মরণ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত সেনা সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে এক সেনা সদস্যকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

error: Content is protected !!

দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :