ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তেলজুড়ীর ঐতিহ্যবাহী নৌকাবাইচে বৃষ্টির মধ্যেও দর্শকদের উপচেপড়া ভিড়

ফরিদপুর জেলার বোয়ালমারীতে শত বছরের পুরনো আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর-২০২৪ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে প্রতিকুল আবহাওয়া আর বৃস্টিতেও থেমে থাকেনি এ নৌকা বাইচ প্রতিযোগিতা। এবারের নৌকাবাইচে ছিল দর্শকদের প্রচুর ভিড়।

এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০টি বাইচ এর নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
এ নৌকাবাইচ দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী প্রায় অর্ধলক্ষ দর্শনার্থী নদীর দুই পাড়ে ভিড় জমায়। জানা যায়, বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব ও গ্রামীণ মেলা ১২৫ বছর আগে তেলজুড়ী গ্রামের জনৈক নেছারুদ্দীন বিশ্বাস নামে এক কৃষক গোড়পত্তন করেন। কৃষি কাজের পাশাপাশি মুসলিমদের সুন্নাতে খাতনা দেওয়া ছিলো তার পেশা, যে কারনে স্থানীয়দের মাঝে মেলাটি “হাজামের মেলা” নামেও পরিচিত।

এ বছর নৌকাবাইচ ও গ্রামীণ মেলার প্রধান অতিথি ছিলেন আরডিড গ্রুপের এমডি ও সিইও আজিজুল আকিল ডেভিড সিকদার, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলনেতা সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
প্রধান অতিথি ডেভিড সিকদারের সহধর্মিণী ফাতেমা ইয়াসমিন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল, ওসি (তদন্ত) মজিবুর রহমান ছাড়াও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বাইচ শেষে সন্ধ্যায় বিজয়ী ৩ টি নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা সকল নৌকাকে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

তেলজুড়ীর ঐতিহ্যবাহী নৌকাবাইচে বৃষ্টির মধ্যেও দর্শকদের উপচেপড়া ভিড়

আপডেট টাইম : ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) পৌর প্রতিনিধি :