ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে বিএনপি নেতা শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

এ উপলক্ষে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি), মুন্ডুমালা পৌরসভা, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) তালন্দ ইউনিয়ন (ইউপি) ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি)
বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বিএনপি নেতা নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, ডাঃ মিজানুর রহমান,যুবদল নেতা রায়হানুল হক রায়হান, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,আনারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

তানোরে বিএনপি নেতা শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :