আলিফ হোসেন:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর সদরে ফয়সাল আলী (২৭) নামের এক যুবককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফয়সাল আলী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ৬ জনের নাম উল্লেখসহ ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লার সাইফুল ইসলামের পুত্র ফয়সাল আলীকে গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায়, বন্ধুত্বের সুবাদে মুন্ডুমালা পৌর শহরের আজমুল্লার পুত্র রানা (২৭) ও জাইদুল (২২) মুন্ডুমালা বাজার থেকে চা খাওয়ার নাম করে তাদের নিজ বাড়িতে ডেকে নেয়।
সেখানে পৌঁছালে তারা ফয়সালকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ফয়সাল রাজি না হলে পরিকল্পিতভাবে তার রুমের দরজা বন্ধ করে, মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর জখম হন।
পরে প্রাণ বাঁচাতে ফয়সাল চিৎকার করলে অভিযুক্ত রানা তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পুলিশি হস্তক্ষেপ:
পরবর্তীতে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের অফিসার কমল তাকে উদ্ধার করেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন- “অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















