ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নিখোঁজের ২০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে প্রেমের ফাঁদে পড়ে প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৭) নামের এক যুবক নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দী মাথা বিচ্ছিন্ন অবস্থায় তার গলিত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিব নগর পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।

.

জানা গেছে, ১৭মে শনিবার সকালে স্থানীয়রা প্রচন্ড দুর্গন্ধের সূত্র ধরে লাশের বস্তা দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বাড়ী থেকে পূর্বদিকে প্রায় ৭শ’ গজ দূরে শিব নদীর কচুরিপানার মধ্যে থেকে তার গলিত লাশের হাড় ও বিচ্ছিন্ন করা মাথাসহ বস্তা বন্দী লাশ উদ্ধার করেন। ওই যুবক প্রেমিকের নাম চিত্তরঞ্জন পাল (২৭)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া মহল্লার মনোরঞ্জন পালের পুত্র।

.

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, একই গ্রামের স্বপন পালের কন্যা কামনা রানীর (২৫) সঙ্গে চিত্তরঞ্জনের প্রায় ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি পরিবারসহ গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেয়ে যায়। কিন্ত্ত উভয় পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।

.

এমতাবস্থায় গত ২৬ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলো প্রেমিক চিত্তরঞ্জন, তবে ভোরে ওই যুবককে তার পরিবারের লোকজন তার ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে কোথাও না পেয়ে তার বাবা পরদিন ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৩৫৩ তারিখঃ ২৭/০৫/২৫ খ্রি।

.

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, লাশের বস্তা বন্দী হাড্ডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

.

তিনি আরো বলেন, যুবক নিখোঁজের পরদিনই থানায় একটি সাধারন ডায়েরী করা ছিলো। যুবক নিখোঁজের পর থেকে প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর পরই প্রেমিকার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে নিখোঁজের ২০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :