ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি, নগদ ৪ লাখ টাকা উধাও

আলিফ হোসেনঃ 

রাজশাহীর তানোরের গোল্লাপাড়া বাজারে গত ১৭ জুন সোমবার ভোরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানে অভিনব কায়দায় চুরি করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। তবে আশ্চর্যজনকভাবে কোনো মালামাল বা পণ্য চুরি হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।

–

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে বাজারের নৈশপ্রহরীরা দায়িত্ব পালন শেষে ভোর ৫টার দিকে বণিক সমিতির অফিসে চলে যান। এরপরই ভোরের দিকে পাঁচজনের একটি চোরের দল গোল্লাপাড়া বাজারের রোকেয়া প্লাজায় প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা কোনো দোকানের তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে ঢুকে কেবল নগদ অর্থ চুরি করে।

–

চুরি হওয়া দোকান ও টাকার পরিমাণ-আবুল কালাম আজাদ (সিট কাপড় ব্যবসায়ী) ৩ লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী (সিট কাপড় দোকান) ৩০ হাজার টাকা,আলমগীর (গার্মেন্টস ব্যবসায়ী) ১৯ হাজার টাকা,আবু জান্নান (গার্মেন্টস ব্যবসায়ী) এক হাজার ৫০০ টাকা, নায়েব আলী (টেইলার্স): ৭০০ টাকা। এবিষয়ে গোল্লাপাড়া বাজার

–

বণিক সমিতির সম্পাদক টিপু সুলতান জানান, ঘটনার সময় নৈশপ্রহরীরা বাজারে ছিলেন না। চোরেরা ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে চুরি করে মূল রোড দিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়েছে।

–

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “চোরেরা তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে কেবল নগদ টাকা নিয়ে গেছে। এটি একটি অভিনব কৌশল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

তানোরে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি, নগদ ৪ লাখ টাকা উধাও

আপডেট টাইম : ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :