ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তফসিল ঘোষণার পর ক্ষমা চেয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

তফসিল ঘোষণার পর জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন।
বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষনার কয়েক ঘন্টা পরে ফেসবুকে নড়াইলবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
পোস্টে মাশরাফী লেখেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, মনোনয়ন দেয়ার মাধ্যমে নড়াইল-২ আসনের জনগণের ৫ বছর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য। প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন, আপনারা মনে ঠাঁই দিয়ে চেয়ারে বসিয়েছিলেন। আপনাদের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। বৈশ্বিক মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার একজন বাহক হিসেবে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করেছি। আপনাদের সবার সব চাহিদা হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু একটি মুহূর্তও বসে থাকিনি।
সাবেক অধিনায়ক লেখেন, স্মার্ট নড়াইল বিনির্মাণে দৌড়েছি এ দফতর থেকে সে দফতরে, এটা আপনাদের নিশ্চিত করেছি বারংবার। উন্নয়ন অগ্রযাত্রার সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন নড়াইলকে সাজাতে গিয়ে হয়তো আপনাদের সবার মন রক্ষা করতে পারিনি, কাজে হয়তো ভুলও করেছি, সেজন্য আপনাদের সবার কাছে মনের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি।
জনপ্রিয় এই ক্রিকেটার লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম একটি বড় সংগঠন। এতবড় দলে মতের অমিল থাকাটাও খুব স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগতভাবে পাঁচ বছরের কাজ করতে গিয়ে আমার কারও প্রতি কোনো রাগ-ক্ষোভ নেই। নড়াইলের তৃণমূল থেকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও পরম স্নেহে আমি কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে চেষ্টা করেছি। নড়াইলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালোবাসায় আমি সিক্ত ও আবেগাপ্লুত।
নড়াইল-২ আসনের এমপি লেখেন, এই জনপদের মানুষকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অনুপ্রেরণা ও পাশে থেকে সাহস যোগানোর ফলে আমার সামনে চলার পথ সুগম হয়েছে। আমি বিনয়ের সঙ্গে একটি কথাই বলবো আপনারা আমার কাজে বা ব্যবহারে মনে কোনো কষ্ট পেলে নিজগুণে ক্ষমা করবেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক লেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে নড়াইলকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।’
মনোনয়ন প্রসঙ্গে তিনি লেখেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে যাকেই মনোনয়ন দেবেন, দলের হয়ে তার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার ও আমার পরিবারের সুস্থতায় দোয়া করবেন।
নড়াইলে তফসিল ঘোষণা পর আনন্দ মিছিল বের করেন মাশরাফি বিন মুর্তজা,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিলু সহ জেলা আওয়ামী লীগের  নেতৃবৃন্দ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

তফসিল ঘোষণার পর ক্ষমা চেয়ে মাশরাফির আবেগঘন স্ট্যাটাস

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :