ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা মিটফোর্ডে আলোচিত ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গংগাচড়ায় বিক্ষোভ

মোঃ গোলাম রাব্বীঃ

ঢাকার কেরানীগঞ্জের মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেয়ার কারণে ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগকে নারকীয়ভাবে হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় গঙ্গাচড়াতেও সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গঙ্গাচড়া বাজারের তাকওয়া মাদরাসার সামন থেকে বের হয়ে বাজারের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ” চাঁদা বাজের ঠিকানা এই বাংলায় হবে না ” স্লোগানে মুখরিত হয়।

এনসিপি সমন্বয়ক জীবন মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মুকুল। তিনি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে খুন গুম চাঁদাবাজির কোন স্থান নাই। ২৪ জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিন, না হলে আপনাদেরকেও এই বাংলার মানুষ অবিলম্বে বিতারিত করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আতিকুজ্জামান আপেল বলেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র – জনতা কোন চাঁদাবাজের এজেন্ডা বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই। যদি নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন। তাহলে সেই দায় এড়ানোর সুযোগ আপনাদের নাই। আপনাদের সকল অপকর্মের উচিত জবাব এই বাংলার মানুষ দিবে।

গণঅধিকার পরিষদের রংপুর জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শের ই খোদা বলেন, আমরা কোন দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি মানবতা বর্জিত চাঁদাবাজ খুনিদের বিরুদ্ধে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি ইউনুছ আলী বলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যাকান্ডের ঘটনা গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। বাংলাদেশকে কোন চাঁদাবাজদের ইজারা দেয়া হয় নাই। চাঁদাবাজরা সাবধান হয়ে যান। নইলে আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট আওয়ামিলীগের মতোই হবে।

এনপিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী বলেন, যদি কেউ মনে করে ছাত্র জনতা ঘরে ফিরে গেছে তারা বোকার স্বর্গে আছে। বাংলাদের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার ছিল এবং আছে। সাবধান হয়ে যান,চাঁদাবাজি বন্ধ করুন, না হলে আপনাদের বিরুদ্ধেও জোড়ালো আন্দোলন গড়ে তোলা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রাবণ বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করতে জানি। জাহেলিয়াত যুগের ন্যায় বর্বরোচিত হত্যাকান্ডের জন্য যে কোন মুহূর্তে সর্ব স্তরের ছাত্র জনতা প্রস্তুত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

error: Content is protected !!

ঢাকা মিটফোর্ডে আলোচিত ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গংগাচড়ায় বিক্ষোভ

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
মোঃ গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :