ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডেঙ্গু প্রতিরোধে হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা স্কাউটসের সদস্যদের পাশাপাশি হাকিমপুর সরকারি কলেজ ও হাকিমপুর মহিলা কলেজের রোভার স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দেন।

অভিযানে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম। বাংলাদেশ স্কাউটস্ এর সহকারী লিডার ট্রেইনার মহিদুল ইসলাম, বাংলাহিলি বাজার কমিটির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

ডেঙ্গু প্রতিরোধে হাকিমপুরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :