ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১০, আটক ২

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বিএনপির মাইকিংকে কেন্দ্র করে রেদো সাহা এবং আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পুলিশ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় গড়েয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রেদো সাহা গ্রুপের সদস্য উৎপল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে তারেক রহমান নামে একটি ক্লাব আছে, যেখানে আখতারুল নেতৃত্বে একটি মাইকিং বের করা হয়। রেদো সাহা বিষয়টি জানতে পেরে তার লোকজন পাঠিয়ে সেই মাইকিংয়ের মেমোরি কার্ড নিয়ে যান। এরপর দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

উৎপলের মা করুনা রানী এই ঘটনার জন্য বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই পুলিশ মো. সোহেল এবং তমিজ উদ উদ্দিনের ছেলে বুলবুলকে আটক করে।

গড়েয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলম সাহা এবং বিএনপি সভাপতি রেদো সাহা উভয়েই এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১০, আটক ২

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :