ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় নাঃ -শেখ সেলিম

ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে, নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায়না। এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এমপি তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার(২২ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাসভবনে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।

বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে শেখ সেলিম বলেন, এখন আবার অসহযোগ দিচ্ছে বিএনপি। অসহযোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। কোথায় খেঁজুর গাছ আর কোথায় কঁচু গাছ। অসহযোগের বানান জানে, অসহযোগের নামে অরাজকতা ও বিশঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।

শেখ সেলিম আরো বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। ভোটাধিকার যাতে নষ্ট হয় সেই জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু সংবিধান ডিঙ্গিয়ে কোন কিছু হবে না। খুন করে গণতন্ত্র হয় না। ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে গণতন্ত্র হয় না।

বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, যে সব কথিত বুদ্ধিজীবী গণতন্ত্র গণতন্ত্র করে তারা কি কেউ মুক্তিযুদ্ধ করেছে? যারা বিবৃতি দেয় তার বাবা- দাদারাও মুক্তিযুদ্ধ করে নাই। বাইরের কোন দেশ আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বঙ্গবন্ধু সেটা করে গিয়েছিলেন।বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতা কোথায় আজ লগ্নিত হচ্ছে। মানবতা লংঘিত তো বিএনপিই করেছিল। খালেদা জিয়ার অবরোধ তো চলছেই, মানুষের সাড়া নাই।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম আরো বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন কর্মি বেরিয়ে আসে। আর নির্বাচনে না আসলে নতুন কর্মি সৃষ্টি হবে না। ভাসানী যেমন একটি ভুলের জন্য নিশ্চিহ্ন হয়ে গেছে, বারবার নির্বাচনে না আসায় আগামীতে বিএনপিও নিশ্চিহৃ হয়ে যাবে। রাজনীতিতে ভুল করলে এমনি হবে। আগামীতে বিএনপি বলে কোন সংগঠন ছিলো এটা ভবিষ্যত বংশধরেরাও জানবে না।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম সাহাবুদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরে গণতন্ত্র হয় নাঃ -শেখ সেলিম

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :