ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে শ্যালিকার সঙ্গে পরকীয়াঃ নবজাতককে গলা টিপে হত্যার ঘটনায় ৩ জন আটক

ঝিনাইদহ সদর হাসপাতালে সদ্য ভুমিষ্ঠ এক ছেলে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতা হচ্ছে নবজাতকের মা নুরুন্নাহার, নানি কমলা খাতুন ও মায়ের প্রেমিক আলিফ আবেদীন গুঞ্জন। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, সোমবার রাতে ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নুরুন্নাহার নামে এক ডিভোর্সি নারীর ছেলে সন্তানের জন্ম হয়। নবজাতক ছেলের পিতৃ পরিচয় নিয়ে হাসপাতালের স্টাফরা প্রশ্ন তুল্লে গোপনে মা নুরুন্নাহার ও নানি কমলা খাতুন সুস্থ নবজাতককে গলাটিপে হত্যা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে নুরুন্নাহার সুস্থ বাচ্চা প্রসব করে। কিন্তু বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে শোরগোল শুরু হলে ঘটনাস্থলে আলিফ আবেদীন গুঞ্জন নামে এক যুবক উপস্থিত হয়। তখন ডিভোর্সি নারি শিশুটির পিতা আলীফ আবেদীন গুঞ্জন বলে জানায়। হাসপাতালের তত্বাবধায়কের ভাষ্যমতে শিশুটির মা ও নানি পরিকল্পিত ভাবে নবজাতককে হত্যা করেছে বলে মনে হচ্ছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ নবজাতকের মা হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মৃত আকতার হোসেনের কন্যা নুরুন্নাহার, নানি কমলা খাতুন ও মায়ের প্রেমিক ব্যাপারীপাড়ার মৃত. তারেক আবদেীনের ছেলে আলিফ আবেদীন গুঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যায়। তথ্য নিয়ে জানা গেছে, আলীফ আবেদীন গুঞ্জন হামিরহাটী গ্রামের মোজাম মহুরীর কন্যাকে বিয়ে করেন। মোজাম মহুরীর ভায়ের মেয়ে নুরুন্নাহারকে তালাক দিতে বাধ্য করে গুঞ্জন। পরে নুরুন্নাহারের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে গুঞ্জন। এক পর্যায়ে নুরুন্নাহার গর্ভবতী হয়ে পড়ে।

পিতৃ পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে এমন শংকা থেকে গুঞ্জনের সহায়তায় নুরুন্নাহার ও তার মা কমলা খাতুন নবজাতককে হত্যার ছক কষে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) হরিদাশ রায় জানান, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করছে। প্রাথমিক পর্যায়ে এ ঘটনার সত্যতাও পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

পুলিশ বাদি হয়ে মামলা করার পক্রিয়া চলছে। এদিকে আরেকটি সুত্রে জানা গেছে, সোমবার রাত ৯ টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সে। এরপর শিশুটির নানী তাকে নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে যায়। পরে শিশুটিকে হাত পা ভাঙ্গা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে নানী। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। পরে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মা ও নানীকে আটক করে। শিশুটি অবৈধ সম্পর্কের বলে দাবি তার মায়ের। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যাক্তিকেও আটক করে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত

error: Content is protected !!

ঝিনাইদহে শ্যালিকার সঙ্গে পরকীয়াঃ নবজাতককে গলা টিপে হত্যার ঘটনায় ৩ জন আটক

আপডেট টাইম : ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :