ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠি পৌরসভায় মেয়র হলেন লিয়াকত তালুকদার, ভোট পেয়েছেন ৩০ গুণ

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।

প্রায় ৩০ গুণ ভোট পেয়ে পুনরায় ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার।

তিনি পেয়েছেন ১৭ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট। ঝালকাঠি পৌরসভায় মোট ভোটার ৩৯ হাজার ৬৩৬ জন।

সোমবার এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ঝালকাঠি পৌরসভায় মেয়র হলেন লিয়াকত তালুকদার, ভোট পেয়েছেন ৩০ গুণ

আপডেট টাইম : ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :