ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

রনজিৎ সরকার রাজঃ

বীরগঞ্জের নব নির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জাতিয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু। ৩১ মে রবিবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নব নির্মিত এবং সম্পুর্ন নতুন আঙ্গিকে পরিচালনার অপেক্ষায় ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন এই সংসদীয় আসনের স্থানীয় সংসদ সদস্য ।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন সহ এলাকাবাসী।

বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতদিন শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করায় অনেকেই শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে ছিল।

নতুন বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা।

বিদ্যালয় পরিদর্শনে এসে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম মঞ্জু এমপি বলেন, আশ্রয়ণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেই ভোগডোমা আশ্রয়ণে নতুন স্কুল স্থাপন করা হলো। এই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টি চালু হলে অত্রাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নিঃসন্দেহে শিক্ষার হার বৃদ্ধি পাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

যাত্রী সেজে ফাঁদ, অটোভ্যান চালকের সর্বস্ব লুট

error: Content is protected !!

জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

আপডেট টাইম : ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :