ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জামায়াত সরকার গঠন করলে সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে নাঃ -মাওলানা এ.কে. আজাদ

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “ভবিষ্যতে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের কোনো শিক্ষার্থী বা নাগরিক রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না। একজন শিক্ষার্থী সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, জেনারেল কিংবা মাদ্রাসা— যেখানেই পড়ুক না কেন, তার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ পাবে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই দেশের সম্পদ। তাদেরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “এই দেশ আমরা অর্জন করেছি ত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে। ১৯৫২, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালে ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে বৈষম্য আজও বিদ্যমান। যদি আমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে পারি, তাহলে ভবিষ্যতে আর কাউকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রাণ দিতে হবে না। নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার জন্ম দেয়।”

জামায়াত নেতা বলেন, “আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা যদি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে, তবে মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। শিক্ষা হতে হবে নৈতিকতার ভিত্তিতে, যাতে তারা সত্যিকারের নাগরিক হয়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার বলেন, “দেশে কিন্ডারগার্টেন শিক্ষা আজ প্রাথমিক শিক্ষার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এই শিক্ষাব্যবস্থার বিস্তার ও মানোন্নয়ন অব্যাহত রাখতে সরকার ও সমাজের সকল শ্রেণির সহযোগিতা প্রয়োজন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান, এসোসিয়েশনের শিক্ষা সচিব মো. আলহাজ উদ্দিন রোহিত, কেন্দ্রীয় যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অ্যান্টিবায়োটিক: ডোজ সম্পন্ন না করলে শরীরের যেসব ক্ষতি হয়

error: Content is protected !!

জামায়াত সরকার গঠন করলে সাধারণ মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে নাঃ -মাওলানা এ.কে. আজাদ

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :