ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয় শোক দিবসে আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‘শোক হোক শক্তি, রক্তেই হোক মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোপালপুর হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

‘ঐতিহ্যে গোপালপুর’ নামে গ্রাম উন্নয়ন ভিত্তিক একটি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির মাধ্যমে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে অনেকের নাম তালিকাভুক্ত করা হয়।এসময় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন ও ঐতিহ্যে গোপালপুর সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উদযাপন

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, পাঠাগারে বই বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন নেহা বোরা

error: Content is protected !!

জাতীয় শোক দিবসে আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :