জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠকঃ ৬ বছরের সকল ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে হবে
ভেড়ামারা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না বলেন, কোন ক্রমেই বাল্য বিয়ে দেওয়া যাবে না। সরকারের নির্দেশনানুযায়ী ৬ বছরের সকল ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে হবে। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি মেয়েদেরকেও কাজ করতে হবে। ২১ জানুয়ারি বেলা ১১টার সময় জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। বৈঠকে উপস্হিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলী, তথ্য আপা প্রকল্পের তথ্য কর্মকর্তা খন্দকার তানিয়া। উপস্থাপনা করেন সংস্থার অফিস সহকারী ( সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর) মোঃ আব্দুল বারী। তথ্য সহকারী মিমি, অফিস সহায়ক আকবর হোসেন ও মোহন উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী প্রত্যেককে বাড়ির আঙিনায় সব্জীর চাষ করতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। বৈঠকে ৫০ জন প্রান্তিক পর্যায়ের মহিলা অংশ নেন।
ভেড়ামারা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না বলেন, কোন ক্রমেই বাল্য বিয়ে দেওয়া যাবে না। সরকারের নির্দেশনানুযায়ী ৬ বছরের সকল ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে হবে। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি মেয়েদেরকেও কাজ করতে হবে।
২১ জানুয়ারি বেলা ১১টার সময় জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। বৈঠকে উপস্হিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলী, তথ্য আপা প্রকল্পের তথ্য কর্মকর্তা খন্দকার তানিয়া। উপস্থাপনা করেন সংস্থার অফিস সহকারী ( সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর) মোঃ আব্দুল বারী। তথ্য সহকারী মিমি, অফিস সহায়ক আকবর হোসেন ও মোহন উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী প্রত্যেককে বাড়ির আঙিনায় সব্জীর চাষ করতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। বৈঠকে ৫০ জন প্রান্তিক পর্যায়ের মহিলা অংশ নেন।