ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় নবগঠিত উপজেলা শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় দিনাজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কমিটির অনুমোদিত,নবগঠিত ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদপদবি দেয়া হয়েছে বলে দাবি করে বিশাল মশাল মিছিল বের করেন দলটির একাংশের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের দোসরদের, পদপদবি, মানি না মানবো না, স্লোগানে স্লোগানে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা সোহেল রানা, শ্রমিক নেতা নুরুজ্জামান,শ্রমিক নেতা বাবু, শ্রমিক নেতা আবু তালেব সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলা শ্রমিক দলের অনুমোদিত দলটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক চিঠিতে ফারুক আহমেদ কে সভাপতি ও আবুল হাসান কে সাধারণ সম্পাদক করে ৫১ বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলবাড়ী উপজেলা শাখার শ্রমিক দলের কমিটির অনুমোদন দেয়।

বক্তারা দাবি করে বলেন ফুলবাড়ী উপজেলা শাখা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদপদবি দেয়া হয়েছে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করা হোক। নয়লে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন পদ বঞ্চিত বিক্ষোভকারীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ

error: Content is protected !!

জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :