দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা
জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। আরও পড়ুনঃ হালখাতা করেও ধার দেওয়া সম্পুর্ন টাকা ফেরত পাইনি আওয়াল মাষ্টার লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন।