আপডেট টাইম :
০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
৪১২
বার পঠিত
সদরপুরে জমি নিয়ে বিরোধে নিহত কহিনুর বেগম।
জমি নিয়ে বিরোধে সদরপুরে মহিলা খুন
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে জমি নিয়ে বিরোধে কহিনুর বেগম (৪০) নামের এক মহিলা খুন হয়েছে। স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার পিতার নাম ফজলু ফকির। জানা গেছে, কহিনুর বেগম তার পাশের বাড়ির ইউনুস মাতুব্বরের জমি ক্রয় করে। জমি লিখে না দেওয়ায় আজ সকাল ১০টার তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে ইউনুস মাতুব্বর কহিনুর কে ধরে নিয়ে তার বসত ঘরে আটকে রেখে বেদম মারপিট করে। ঘটনাস্থলে আজ বিকেল অনুমান ৪টায় কহিনুর মারা যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, তার গায়ে অধিক মার পিটের চিহ্ন ররেছে। পুলিশ লাশ সুরাতহাল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরিক্ষা করার জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ রির্পোট লেখার আগ পর্যন্ত সদরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে জমি নিয়ে বিরোধে কহিনুর বেগম (৪০) নামের এক মহিলা খুন হয়েছে। স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার পিতার নাম ফজলু ফকির।
জানা গেছে, কহিনুর বেগম তার পাশের বাড়ির ইউনুস মাতুব্বরের জমি ক্রয় করে। জমি লিখে না দেওয়ায় আজ সকাল ১০টার তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে ইউনুস মাতুব্বর কহিনুর কে ধরে নিয়ে তার বসত ঘরে আটকে রেখে বেদম মারপিট করে।
ঘটনাস্থলে আজ বিকেল অনুমান ৪টায় কহিনুর মারা যায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, তার গায়ে অধিক মার পিটের চিহ্ন ররেছে। পুলিশ লাশ সুরাতহাল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরিক্ষা করার জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে।
এ রির্পোট লেখার আগ পর্যন্ত সদরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।