ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনগণ যদি পক্ষে থাকে কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবেনাঃ -সালিমুল হক কামাল

মুরাদ হোসেনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদেরকে বুঝতে হবে। জনগণ যদি আমাদের পক্ষে থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবে না। মহম্মদপুরে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষকে জয়ী করতে সকলেই কাাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। “২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের ষড়যন্ত্রে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। তবে এবার দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সহযোগিতায় আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে মাগুরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, দলের মধ্যে গ্রুপিং না করে প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে ভাগাভাগী করে সবাই একসাথে কাজ করলে মহম্মদপুরে ধান ছাড়া আর কোন কিছুই থাকবেনা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার যুবদল-ছাত্রদলের হাজার-হাজার নেতাকর্মীরা সমাবেশ স্থলে জমায়েত হতে থাকেন এবং ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমূখ।

এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা নান্নু খান, তানজীর রহমান সোহাগ, মোস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব ও আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াল প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম

error: Content is protected !!

জনগণ যদি পক্ষে থাকে কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবেনাঃ -সালিমুল হক কামাল

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :