ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শুটার শামীমকে (২০) আটক করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম।মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে (৫০) গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে শামীমের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনীর আধিপত্য বিস্তার, বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান সেন্টু। তিনি একাধিকবার অভিযোগ দাখিল করেছিলেন এবং স্থানীয়দের সতর্ক করেছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। আজ সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে সিআইডির হেফাজতে আছেন।

কুষ্টিয়া সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহাব্বত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীমকে আটক করা হয়েছে। এ মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে তাকে সোপর্দ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :