ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চিৎলা ইউনিয়নে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চিৎলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দৌড়, লাফ, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক ইভেন্টে ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল থেকেই বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা-হুদাপাড়া-রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ মাহাবুব হাসান মাবুদ। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা হুদাপাড়া রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। এতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পায় এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহও বাড়ে।

এসময় চিৎলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, এমন আয়োজন শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে এবং তাদের মোবাইল ও বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে সহায়তা করে। আয়োজকদের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চিৎলা ইউনিয়নে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :