ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কার্যক্রম অব্যাহত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ ২১ দিন ধরে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে এ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১১টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরের উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিবের সভাপতিত্বে একুশ দিনের কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরের সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন, শাহরিয়ার, রুবায়েত, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জানান, গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, ম্যাটস শিক্ষার্থীদের লকবুকসহ ইন্টার্নশিপের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। কিন্তু দুঃখজনকভাবে আজও ইন্টার্নশিপের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন শিথিল করেছিলাম, কিন্তু তারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। তাই আমাদের নতুন কর্মসূচি দিতে বাধ্য হলাম।

আরও পড়ুনঃ কুষ্টিয়ায় টাপেন্টাডল ও ফেনসিডিলসহ ২জন আটক

তারা আরও জানান, দাবিসমূহ পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কার্যক্রম অব্যাহত

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :