ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পরিস্থিতি শান্ত

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিষণগঞ্জের সীমান্তে আজ সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। উৎসুক জনতা সেখানে ভিড় করার চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

এর আগে শনিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত ৯/১০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার সকাল ১০টার দিকে কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মধ্যবর্তী কালীগঞ্জ মৌজায় গিয়ে দেখা যায় উৎসুক জনতা ভিড় করছেন। বিজিবি সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। তবে কয়েকজন কৃষককে মাঠে কাজ করতে যেতে দেওয়া হয়।

সেখানে দায়িত্বরত কয়েকজন বিজিবি সদস্য বলেন, এ এলাকায় গত শনিবার দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়েছিল। তাই অতিরিক্ত জনবল নিয়ে তাঁরা সতর্ক অবস্থায় সীমান্ত পাহারা দিচ্ছেন।

কালীগঞ্জ বড়বাজার গ্রামের বেলাল উদ্দীন (৭৫) তাঁর ক্ষতিগ্রস্ত ভুট্টাখেত দেখতে যাচ্ছিলেন। কিন্তু বিজিবি সদস্যরা তাঁকে ফিরিয়ে দেন। বেলাল উদ্দীন বলেন, ‘হামার ১৫ কাঠার ভুট্টার ভুঁই গোটা টাই লষ্ট কর্যা দিয়াছে ইন্ডিয়ার লোক। ভুঁইয় কেবল মোচা ফুটতে ল্যাগাছিল।’

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বাংলাদেশ সীমান্তের আমগাছ কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে দুই দেশের নাগরিকেরা সীমান্তে অবস্থান নেন। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে।

কালীগঞ্জ মুরাদ টোলা গ্রামের মাইনুল ইসলাম বলেন, তাঁর পাঁচ কাঠা জমির পেঁয়াজ, দুই কাঠার ধনে, দুই কাঠার টমেটোখেত লোকজনের পায়ের নিচে পিষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফসলের খেত দেখতে এসেছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। তিনি জানান, এ পর্যন্ত দুই বিঘা জমির গম, দুই বিঘার ভুট্টা, তিন বিঘার শরিষা , কিছু কলাগাছ, বরইগাছ ও আমগাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে।

বিজিবি রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ ও ৫৯ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া শিবগঞ্জের চৌকা সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় গোলাম কিবরিয়া প্রথম বলেন, আজ সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অনুগ্রহ করে কেউ সীমান্ত এলাকায় যাবেন না, কৃষক এবং স্থানীয় জন সাধারণ এর ফসলের মাঠ নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি ।

এ ঘটনায় ৫৯ বিজিবি অধিনায়কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় না যেতে এবং কৃষক, স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ নষ্ট না করা জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় কলিমহরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পরিস্থিতি শান্ত

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :