ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার ( ২৮ ডিসেম্বর) সকাল সারে ৭টার দিকে উপজেলার বিভিষন সীমান্তে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক লেঃ কর্নেল মাহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, রবিবার সকাল পৌনে ৮টার দিকে বিভিষন সীমান্তের ২১৯/৭১-আর নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ জনকে আটক করে বিভিষন বিওপির টহল দল।

আটককৃতরা হলো নড়াইল জেলার কালিয়া থানার জামিলডাড়া গ্রামের মৃত শহিদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), কাশরুল লস্করের ছেলে সাদ্দাম লস্কর (২২), কামরুল লস্করের স্ত্রী মোসা. লিপি লস্কর (৪০), কামরুল লস্করের মেয়ে মোসা. ফিরোজা (১৬) ও নড়াইল জেলার মোল্লারহাট থানার কাটাদারের গ্রামের মো. আশরাফুলের ছেলে মো. হায়দার সরদার (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বাংলাদেশী নাগরিক। তারা বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা। কাজের জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলো। সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ তারা দেশের ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃতদের ঠিকানা এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানিান, আটককৃতদের বিবিজি থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলবার্টার স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশি অভিবাসীদের কেন এ অবস্থান?

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :