ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচজনের নামে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, আদালত আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পিবিআইকে এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। ওই দিন শুনানি শেষে আদালত ১৮ নভেম্বর আদেশের দিন ধার্য করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :