দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
২০৫
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চোরম্যান আফাজ উদ্দীন। নিহতরা হলেন- একই উপজেলার দর্গাপুর কামারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২৩)। চেয়ারম্যান আফাজ উদ্দীন জানান, রাত ৯টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিল। এ সময় ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি আরও জানান, উত্তেজিত কয়েক হাজার জনতা পিটিয়ে মেরেছে। আরও পড়ুনঃ দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ভোলাহাট থানার ওসি শাহিনুর রহমান বলেন, ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চোরম্যান আফাজ উদ্দীন।
নিহতরা হলেন- একই উপজেলার দর্গাপুর কামারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২৩)। চেয়ারম্যান আফাজ উদ্দীন জানান, রাত ৯টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিল। এ সময় ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে।
প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব । পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়। তিনি আরও জানান, উত্তেজিত কয়েক হাজার জনতা পিটিয়ে মেরেছে।
ভোলাহাট থানার ওসি শাহিনুর রহমান বলেন, ছিনতাই করতে গিয়ে দুই যুবক পিটুনি খেয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।