আপডেট টাইম :
০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
২৫৭
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে জামাইয়ের শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যু
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জামাইয়ের শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যু হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় জামাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামাই টুটুল আলী ( ৩৯) পলাতক রয়েছে। টুটুল ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। নিহত সাকিনা বেগম (৫৮) শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি-চাঁদপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সাকিনা বেগম মেয়ে সুলতানা স্মৃতির বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। ঘুমন্ত অবস্থায় তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে জামাই টুটুল। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিনা বেগম। আরও পড়ুনঃ ফিনল্যান্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ওসি আরও জানান, টুটুল মানসিক ভারসাম্যহীন রোগী। শ্বাশুড়িকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জামাইয়ের শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যু হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় জামাইয়ের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে জামাই টুটুল আলী ( ৩৯) পলাতক রয়েছে। টুটুল ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। নিহত সাকিনা বেগম (৫৮) শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি-চাঁদপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সাকিনা বেগম মেয়ে সুলতানা স্মৃতির বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। ঘুমন্ত অবস্থায় তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে জামাই টুটুল। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিনা বেগম।
ওসি আরও জানান, টুটুল মানসিক ভারসাম্যহীন রোগী। শ্বাশুড়িকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।