ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল দুই তরুণের

মোঃ আবদুস সালাম তালুকদার,  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ আলি (১৭) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এলাকায় খেলাধুলার আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার রাতে ছিল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন যুবকের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে বাড়ি ফেরার পথে ৬ জনকে ছুরিকাঘাত করে একটি পক্ষ। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, আমাদের কাছে তিনজন এসেছিল। দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। আর সুমন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দ্বন্দ্বে জড়িয়েছে যুবকরা। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল দুই তরুণের

আপডেট টাইম : ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
মোঃ আবদুস সালাম তালুকদার,  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :