আপডেট টাইম :
০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
২১৭
বার পঠিত
চরভদ্রাসনে শহিদ বুদ্ধিজীবীদের স্মরনে স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলন
ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা প্রসাশনের উদ্দ্যেগে ১৪ ডিসেম্বর বুধবার সন্ধা সারে ৬ টার দিকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরনে স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা সদরের মধ্য বি.এস.ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য (স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলনের পূর্বে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা। পরে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি সহ নানা শ্রেনী পেশার মানুষ। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম, থানা উপ পরিদর্শক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোঃমেজবাহ উদ্দিন প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধাগন,ইউপি চেয়ারম্যানগন,চরভদ্রাসন ফায়ার সার্ভিস সদস্য বৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা প্রসাশনের উদ্দ্যেগে ১৪ ডিসেম্বর বুধবার সন্ধা সারে ৬ টার দিকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরনে স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা সদরের মধ্য বি.এস.ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য (স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলনের পূর্বে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা।
পরে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি সহ নানা শ্রেনী পেশার মানুষ। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম, থানা উপ পরিদর্শক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোঃমেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাগন,ইউপি চেয়ারম্যানগন,চরভদ্রাসন ফায়ার সার্ভিস সদস্য বৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।