ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ কারেন্টজাল ধ্বংশ

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই দুটি উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

“মা ইলিশ” রক্ষায় ১৩ অক্টোবর হতে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা,মুজুত ও বাজারজাত করন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে বিকেল তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত দুই উপজেলার মাথাভাঙ্গা, শয়তানখালি, আকটের চর, চন্দ্রপাড়া ও নারিকেলবাড়িয়া পদ্মা নদীর বিভিন্ন জল সীমানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারে ব্যাস্ত জেলেরা মাছ ও জাল ফেলে পালিয়ে যায়। এ অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি জাটকা ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল শয়তানখালি ঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংশ করার পাশাপাশি মাছ চরভদ্রাসন সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন ও পুলিশ সদস্য।

ইলিশ সম্পদ রক্ষায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ কারেন্টজাল ধ্বংশ

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :