ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে ৬ জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা নষ্ট করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করার সময় বিভিন্ন স্থান থেকে ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাঁদের প্রত্যেককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় ৬ জেলের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ করা ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। যার বাজার মূল্য অন্তত  ১৯ লাখ  ৫০ হাজার টাকা।

এবিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ জানান, জেলা মৎস্য কর্মকর্তাসহ নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা নষ্ট করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দৌলতপুরে ৬ জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :