আপডেট টাইম :
০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
৪২৩
বার পঠিত
চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর ও ক্যাব- উপজেলা শাখা চরভদ্রাসন যৌথ উদ্যোগে মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও উপজেলা ক্যাব-এর সভাপতি হাজ্বী জয়নুল আবেদীন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান। “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্যাব-এর সাধারন সম্পাদক আসলাম বেপারী, মুঞ্জর ছামাদ (ইউ ডি এফ) ও রতন কুমার টিকাদার প্রমূখ। বক্তারা ই-কমার্স প্রতিষ্ঠান, ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং নিয়ে ব্যাপক আলোচনা করেন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর ও ক্যাব- উপজেলা শাখা চরভদ্রাসন যৌথ উদ্যোগে মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও উপজেলা ক্যাব-এর সভাপতি হাজ্বী জয়নুল আবেদীন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান।
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্যাব-এর সাধারন সম্পাদক আসলাম বেপারী, মুঞ্জর ছামাদ (ইউ ডি এফ) ও রতন কুমার টিকাদার প্রমূখ। বক্তারা ই-কমার্স প্রতিষ্ঠান, ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং নিয়ে ব্যাপক আলোচনা করেন।