ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্রগ্রাম চান্দগাও মোহারা বন্যার্ত ৫০০ পরিবারে মাঝে এশিয়ান গ্রুপের ১০ লাখ টাকা সহায়তা প্রদান

চট্রগ্রাম নগরীর চান্দগাও মোহরা এলাকায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপ। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এই বৃহৎ শিল্পগোষ্ঠী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এম এ সালামের ব্যক্তিগত উদ্যোগে শনিবার (২৪ আগস্ট) মোহরায় বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে (১০ লাখ) নগত টাকা বিতরণ করা হয়। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি এমএ সালাম বলেন, আকস্মিক বন্যায় বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। বিপদসংকুল মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

করোনাকালের মতো এবারো আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। একইসঙ্গে মোহরায় বন্যার্ত ২০০ মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এমএ সালামের তত্ত্বাবধানে ও সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের আজীবন সদস্য এসএম শওকত ওসমান, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব উপ প্রধান-১ সুজিত রুদ্র, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় উপ প্রধান সাদেক কবির রামীম, এশিয়ান গ্রুপের কর্মকর্তা মো. জসিম, রিদওয়ানসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চট্রগ্রাম চান্দগাও মোহারা বন্যার্ত ৫০০ পরিবারে মাঝে এশিয়ান গ্রুপের ১০ লাখ টাকা সহায়তা প্রদান

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
সাবের আহমেদ রিজিভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :