ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল

সারাদেশ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা বা আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল। সম্প্রতি প্রতিনিধি দলটির সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেটি এবং টার্মিনালগুলোর নিরাপত্তা কাঠামো নিবিড়ভাবে পরীক্ষা করেন।

পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আইএসপিএস কোডের সফল বাস্তবায়ন এবং বন্দরের নিরাপত্তা জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মীদের পেশাদারত্ব, আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত সন্ত্রাসবিরোধী মহড়ার উচ্চ প্রশংসা করেন।

মার্কিন কোস্টগার্ডের আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা দলের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন বন্দর পরিদর্শনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নে আন্তরিকতা ও ধারাবাহিকতা সত্যিই প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক মান বজায় রেখে বন্দর পরিচালনা করায় চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যান্য অনেক দেশের বন্দরের জন্য একটি অনুসরণীয় মডেল হতে পারে বলেও তারা মন্তব্য করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর বহুমুখী উদ্যোগ চলমান রয়েছে। এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়নেও বন্দরটি অনন্য সাফল্য অর্জন করেছিল। বন্দর সচিব সৈয়দ কেফায়েত হামিম জানিয়েছেন, বন্দর ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল

error: Content is protected !!

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল

আপডেট টাইম : ১০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :