ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও এক মামলা

-নিহত আনিস ও মাসুদ। ছবিঃসংগৃহীত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ-বুড়িশ্চর এলাকায় জোড়া খুনের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। যুবলীগ কর্মী মো. আনিস খুনের ঘটনায় তার স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানায় এ মামলা করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করা হয়েছে। ওসি সঞ্জয় কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে হাটহাজারী থানায় একই ঘটনায় নিহত মাসুদ কায়সারের ছোটভাই চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন। নিহত মাসুদের ছোট ভাই বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আনিসকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন নামের একটি কমিউনিটি সেন্টার এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আনিস হাটহাজারীর পশ্চিম কুয়াইশ হাজী ওসমান আলী মেম্বার বাড়ির মৃত মো. ইছহাকের ছেলে। জমিজমা ও পোলট্রি ব্যবসা করতেন আনিস। অপরদিকে নিহত মাসুদ কায়সার বোয়ালখালী উপজেলায় মো. রফিকের ছেলে। ছোটবেলা থেকেই পশ্চিম কুয়াইশ এলাকার নানা বাড়িতে লালিত-পালিত হয়েছেন তিনি।

অভিযোগ উঠেছে, চট্টগ্রামে স্কুল পরিচালনায় আধিপত্যের জের এবং রাজনৈতিক দ্বন্দ্বে যুবলীগ কর্মী আনিস ও মাসুদ কায়সার খুন হয়েছেন। নিহত দুজনই হাটহাজারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুচ গণি চৌধুরীর অনুসারী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আরও এক মামলা

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক :