ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘূর্ণিঝড় “মিধিলি”র প্রভাবে মেঘে ঢেকে আছে পাহাড়ের আকাশ

রূপ বৈচিত্রের এই খাগড়াছড়ির পাহাড়ের আকাশ আজ শুক্রবার সকাল থেকে অন্ধকারাচ্ছন্ন, ঝরছে  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পার্বত্য এ জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থেকে মাঝারি আকারে বৃষ্টি ঝড়ছে তবে তেমন বাতাস নেই। যদিও গতকাল বৃহস্পতিবার বিকেল  থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল ৫ টা থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। সময় বাড়ার সাথে সাথে মেঘ ও বৃষ্টির পরিমাণ বেড়েছে।
মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’–তে রূপ নিয়েছে। এর প্রভাবে খাগড়াছড়ি শহর ছাড়াও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অফিসের তথ্যমতে আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, প্রতিকূল আবহাওয়ার ফলে পাহাড়ের আঁকাবাকা পথ অনেকটা ফাঁকা। সেই সাথে মানুষের আনাগোনা ও যানবাহনের চলাচল খুবই কম।  ঠান্ডা আবহাওয়ার ফলে প্রয়োজনহীন মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
অন্যদিকে প্রশাসন জানিয়েছে ঘূর্নিঝড় “মিধিলির” প্রভাবে বৃষ্টি হলেও আপাততো তেমন কোন দুর্যোগ ঘটার সংকেত নেই। তবুও প্রয়োজনে সচেতনতামূলক মাইকিং ও প্রচার করা হবে বৃষ্টির ধারা বুঝে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঘূর্ণিঝড় “মিধিলি”র প্রভাবে মেঘে ঢেকে আছে পাহাড়ের আকাশ

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :