ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইঃ ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার

কাজল ইসলামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। আটককৃত ছিনতাইকারীদের কাছে থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত ৩১ মে সকাল ৮ টা থেকে ১১ টার মধ্যে ছিনতাইকারী তাদের অবৈধ পন্থা ব্যবহার করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

প্রথমে যাত্রী বেসে রিক্সায় উঠেন ছিনতাইকারীর দল। এরপর ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরী পথে রওনা হন। যাত্রা পথে দুর্বৃত্তরা রিক্সা চালক মোঃ রকি (১৯) কে কৌশলে ক্যামিক্যাল যুক্ত পানি পান করান। তারপরে অসুস্থ হয়ে নেতিয়ে পড়েন চালক। অসচেতন অবস্থায় রিক্সা থেকে রকি কে নামিয়ে রিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যান ছিনতাইকারী।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তার নানা মোঃ রুস্তম আলী (৭৩) ভুরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে একটি রিক্সা চোর ও ছিনতাই চক্রের খবর পেয়ে আটক অভিযান শুরু করেন।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ১২ জুন রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত থানাঘাট এলাকাসহ বেশ কিছু এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযানে চোর ও ছিনতাইকারী চক্রের ফেরদৌস রহমান অন্তর ও মাসুদ মিয়াকে আটক করে পুলিশ।

আটকের পর পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছিনতাইকারী চক্রটি কে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটকের সময় তাদের কাছে তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা উভয়ে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকায় বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা অটোরিকশা নাগেশ্বরী রায়গঞ্জ বাজারে একটি শোরুমে বিক্রি করেন। এবং তাদের সঙ্গে জড়িত থাকা মনিনুর রহমান (২৭) পলাতক রয়েছে বলে জানিয়েছে আটককৃত আসামি।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক জাহিদ মেম্বার

error: Content is protected !!

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইঃ ভূরুঙ্গামারীতে অন্তর ও মাসুদ গ্রেফতার

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :