ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘাস ও গাছ কাটা নিয়ে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস ও গাছ কাটা নিয়ে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ১৭৭ পিলারের ১ থেকে ৩ নং এস এলাকায় এই সংঘর্ষের ঘটনা শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলে।

পরে এই উত্তেজনা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রনি (২৫), কালিগঞ্জ গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের আসমাউল (১৬), কালিগঞ্জ গ্রামের তরিকুল (৫৫) এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি।

স্থানীয়দের মতে, সীমান্তের দুই পাশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে ছিল, যদিও সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছিল। অভিযোগ উঠেছে যে, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ ও শতাধিক বরইগাছ কেটে ফেলেছে। কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু আলী জানান, ফারুক পরিস্থিতি দেখতে গিয়ে উত্তেজনার মধ্যে পাথরের আঘাতে আহত হন। মিঠুন নামে এক স্থানীয় বাসিন্দা জানায়, ভারতীয়রা সীমান্তে দাঁড়িয়ে থাকা রনির ওপর আক্রমণ করে, এতে রনি আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হলে বিএসএফ ইট-পাথর ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে, এরপর বাংলাদেশিরাও পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেন। চৌকা সীমান্তের কালিগঞ্জ এলাকায় বিএসএফের সহায়তায় ভারতীয়রা গাছ কাটা শুরু করলে বাংলাদেশিরা বাধা দেয়, যার ফলে উত্তেজনা বাড়ে।

পরে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায় এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ১৫-২০টি ককটেল বিস্ফোরণ এবং পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। বর্তমানে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

error: Content is protected !!

ঘাস ও গাছ কাটা নিয়ে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :