দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোমস্তাপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে বিএসএফ
আব্দুস সালাম তালুকদার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৬ এপ্রিল) সকালে ভারত থেকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির রোকনপুর বিওপির টহল দল তাদের ওই সীমান্তের জোড়া ব্রিজ নামক এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছা. মাসুরা (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে বোম্বে শহরে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আব্দুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (৬ এপ্রিল) সকালে ভারত থেকে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির রোকনপুর বিওপির টহল দল তাদের ওই সীমান্তের জোড়া ব্রিজ নামক এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছা. মাসুরা (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে বোম্বে শহরে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।