আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সারে ৫টার দিকে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়। পরে বিজিবির বিভিষন বিওপির টহদ দল তাদের আটক করে। ১৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, আটককৃতরা বাংলাদেশী নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। তারা জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায়। এবং ৫/৬ বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করতো।
সেখান থেকে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের হস্তান্তর করলে টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাড়াল চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে চাড়ালডাংগা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর উপজেলার বৈকারা কবরস্থান গ্রামের তারিপ গাজির ছেলে মোঃ ইসলাম গাজী (৪৫), তার স্ত্রী মোছা. মমেনা বেগম (৩৫), তাদের ছেলে মো. এমদাদুল (১৮), মেয়ে মোসা. তাসনিম (১১), একই গ্রামের আফজাল খানের স্ত্রী মোসা. রওশন আরা বেগম (৩৮), তাদের ছেলে মোহাম্মদ শাহিন খান(১৮), ও মোহাম্মদ শামীম খান(৮), একই গ্রামের মহাতাব বিশ্বাসের ছেলে মো. সাবির বিশ্বাস(২৮), ও তার স্ত্রী মোসা. জুলি বিশ্বাস(২০), তাদের ছেলে মো. আব্দুল্লাহ বিশ্বাস (৩), একই উপজেলার পায়রা গ্রামের নাসির খানের ছেলে মোহাম্মদ বিল্লাল খান (২৫), তার স্ত্রী মোসা. বৃষ্টি বেগম(২৬), তাদের ছেলে মো. তামিম খান(৮), যশোর জেলার যশোর উপজেলার কোটা গ্রামের আবু বক্করের ছেলে মো. বায়োজিত মোল্লা (১৮), খুলনা জেলার ভুটিয়া গাটা উপজেলার বান্ডারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মনিরুল শেখ (৫০) তার স্ত্রী মোসা. জোসনা বেগম (৪৫) ও তাদের ছেলে মোহাম্মদ জুয়েল শেখ (১৮)।
আটককৃতদের নাম ও ঠিকানা যাচাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















