আব্দুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে ১৬ বিজিবির রোকনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের চিকনির হাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অধীন নওগাঁ ব্যাটালিয়নের রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেন, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চিকনির হাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ৩০ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 




















